আড়াই বছরের শিশুসহ কারাবন্দি সেই মায়ের জামিন শুনানি আজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৫:৪৬আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৪৭

লক্ষ্মীপুরে একটি মারধরের মামলায় আড়াই বছরের শিশুকে নিয়ে ফারহানা আক্তার শিল্পি নামে এক নারী দুই দিন ধরে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৩ মে) জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আসামির আইনজীবী মহসিন কবির স্বপন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর-৫৬৫ মামলায় সোমবার আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক শাহ জামাল। পরে তাদের আদালতের পুলিশ হাজতে পাঠানো হয়। আসামির সঙ্গে দুধের শিশুকে কারাগারে নেওয়ার বিষয়টি আগে জানা ছিল না বলেও জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বলেন, বুধবার জামিন শুনানি রয়েছে। জামিন হবে বলে আশা করছি।

আসামি ফারহানার আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় শিল্পিকে মারধর করা হয়েছে। কিন্তু তার হাতে কোনও রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি। এরপরও বাদী মাহাতাবকে মাথায় গুরুতর আঘাতের অভিযোগে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তার সঙ্গে এখন দুধের শিশু সিয়ামও কারাগারে রয়েছে।

তিনি আরও বলেন, মেডিক্যাল সার্টিফিকেটে আঘাতকে সাধারণ জখম হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি জামিনযোগ্য হলেও শিল্পিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার এ বিষয়ে জামিন শুনানি হবে।

তবে বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন সুমন বলেন, আদালত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন। নিয়ম অনুযায়ী সাত দিন পর আবার জামিন আবেদন করা যায়। বুধবার জামিন শুনানি আছে কিনা, তা তার জানা নেই।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে তার মা শিল্পি কারাগারে আছেন। সোমবার বিকালে তাদের কারাগারে আনা হয়।

/এম/
সম্পর্কিত
ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা: নিরাপত্তা প্রহরীর তিন দিনের রিমান্ড 
কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, ভগ্নিপতি গ্রেফতার
চট্টগ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি