কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, ভগ্নিপতি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১৭:১৪আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:১৪

খাগড়াছড়ির রামগড় থেকে এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আপন ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের ২৭ দিন পর উদ্ধার হয়েছে অপহৃত কিশোরীকেও। 

অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন সকাল ৭টা ৪৫ মিনিটের সময় রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে থেকে অপহৃত হন ওই মাদ্রাসার এক ছাত্রী (১৩)। সেদিন মাদ্রাসা থেকে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রামগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার মা। 

তথ্য প্রযুক্তির সহায়তায় আজ সোমবার (২০ জুলাই) অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে অপহৃতের মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলা করেছেন।

মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরীর মা বলেছেন, মেয়েকে উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তার সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ভুক্তভোগীকে তার আপন ভগ্নিপতি সাকিবুল ইসলাম রাজু প্রেমের ফাঁদে ফেলে ওইদিন মাদ্রাসার সামনে থেকে কৌশলে অপহরণ করে ঢাকা উত্তরায় নিয়ে যায়। সেখানে অজ্ঞাত একটি ভাড়া বাসায় তাকে আটক রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। 

আটক সাকিবুল ইসলাম রাজু (২৯) রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ার বাসিন্ধা সাইদুল ইসলামের ছেলে। 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আসামি মোবাইলসহ ইন্টারনেটভিত্তিক সব ডিভাইস বন্ধ রাখে। দীর্ঘ চেষ্টার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ অপহৃতকে উদ্ধার করা হয়। 

আসামিকে রামগড় এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
সর্বশেষ খবর
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার