বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানে একসঙ্গে ৪ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৪ মে ২০২৬, ১২:৫৭ আপডেট : ১৪ মে ২০২৬, ১৩:০৪

বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন। 

নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, মো. শাহেদ,  মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। ঘরে তাদের বৃদ্ধা মা ও বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজ ১৫ মে রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পর তাদের বিয়ের প্রস্তুতি ছিল। এ কারণে বড় দুই ভাইকে নিয়ে মার্কেটে বিয়ের কেনাকাটা করতে যান। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। 

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাই মারা গেছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালানো হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ছোট দুই ভাই একসঙ্গে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হন।

/এএম/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
কাজে ফিরছিলেন বগুড়ার শাহেদ, স্বপ্ন থেমে গেলো বিমানবন্দরেই
একের পর এক ফ্লাইট বাতিল, বদলে গেছে শাহজালালের চিত্র
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক