বিদেশে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোকে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ২১:২৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১:২৩

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনও ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিশেষ করে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ বিনা খরচে ইতিমধ্যে ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘‘ল ফার্ম’’ গঠনের কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৈধ বা অবৈধ নির্বিশেষে—বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক—প্রবাসী কর্মীর লাশ দেশে ফেরত আসা মাত্রই প্রত্যেকের পরিবারকে দাফন বা সৎকার বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

উল্লেখ্য, বর্তমান নিয়মে বৈধ পাসপোর্ট ও বিএমইটি নিবন্ধন না থাকলে (অনিয়মিত বা অবৈধ কর্মী) বিদেশে মারা গেলে পরিবারগুলো কোনও ধরনের আর্থিক এমনকি দাফন-কাফনের খরচও পায় না। এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব বৈধ-অবৈধ নির্বিশেষে সব প্রবাসীর মরদেহ দাফনে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছিল।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এ সময় তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।

বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’ এ ছাড়া অর্থের অভাবে কোনও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা) জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন। এ ছাড়া অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো: মাহদী আমিন
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
সর্বশেষ খবর
ডিসেম্বরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পুলিশের
ডিসেম্বরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা পুলিশের
ঘুষের মামলায় চীনে সাবেক আঞ্চলিক প্রধানের মৃত্যুদণ্ড স্থগিত
ঘুষের মামলায় চীনে সাবেক আঞ্চলিক প্রধানের মৃত্যুদণ্ড স্থগিত
গাজীপুরে নিয়মিত টহলে ১৯ প্লাটুন আনসার
গাজীপুরে নিয়মিত টহলে ১৯ প্লাটুন আনসার
প্রাথমিকে এক কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে এক কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: ডা. জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম