বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৬:১৩আপডেট : ১৭ মে ২০২৬, ১৭:২৪

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৫ শিশুর মৃত্যু হলো। আর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২২ শিশুর।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু নুসাইবা (৭ মাস) পটুয়াখালীর বড়বিঘাই এলাকার কাওসার হোসেনের মেয়ে। 

পারিবারিক সূত্র জানিয়েছে, নুসাইবা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ না হওয়ায় তিন দিন আগে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে।

রবিবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪২ জন এবং ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ জন। আর বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ১৯৬ জন।

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ