প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৮:০৬আপডেট : ১৭ মে ২০২৬, ১৮:০৬

প্রাথমিক শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম শ্রেণিকক্ষে আবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন শিক্ষাক্রম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।

‘এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শ্রেণিকক্ষের শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাকে। এ জন্য উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার– এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আমরা এত স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি– আগামীদিন থেকে প্রতিটি অবকাঠামো হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।’

শিক্ষার্থীদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টেক্সটবুক কাদের জন্য বানাচ্ছেন, কোন কনটেক্সটে বানাচ্ছেন? তারপর চিন্তা করবেন, এর ফলে শিক্ষার্থীরা কতটুকু শিখছে, তার ভিত্তিতে প্রত্যেকটা জিনিস হবে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি।’

এ সময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, এগিয়ে ছাত্রীরা
রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও
শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশি বাধায় পণ্ড 
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
৪ সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল যেসব জায়গায়
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’