বাড়িতে পৌঁছেছে ওমানে মারা যাওয়া ৪ ভাইয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০২৬, ১০:১৬ আপডেট : ২০ মে ২০২৬, ১০:৩২

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ আজ বুধবার (২০ মে) সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে। ঢাকার বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার লালানগর ইউনিয়নে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক প্রকাশ করেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন।

 অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় ওই উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমানে মারা যাওয়া চার ভাইয়ের লাশ গ্রামের বাড়িতে আনা হয়েছে। বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে আরও জানান, গাড়ির ভেতর থেকে চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত করেছে ওমান পুলিশ। প্রবাসীরা বলেছেন, গাড়ি চালু থাকা অবস্থায় এটির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসগ্রহণের ফলে ওই চার জনের মৃত্যু হয়েছে– এমন ধারণা করছে সে দেশের পুলিশ।

মৃত চার ভাই হলেন– রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বাবার নাম মৃত জামাল উদ্দিন। রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। সিরাজুল ও শহিদুল ছিলেন অবিবাহিত।

শুক্রবার (১৫ মে) রাশেদুল ও শাহেদুলের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। সেই বাড়িতে কফিনে বন্দি হয়ে এসেছে চার ভাইয়ের মরদেহ। এখন তাদের বাড়িতে চলছে শোকের মাতম। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার জনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। আরেক ভাই এনাম দেশে রয়েছেন। পরিবারে আছেন অসুস্থ বৃদ্ধা মা।

১২ মে ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমানে মারা যাওয়া চার ভাইয়ের আজ সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে।’

/এমএএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
কাজে ফিরছিলেন বগুড়ার শাহেদ, স্বপ্ন থেমে গেলো বিমানবন্দরেই
একের পর এক ফ্লাইট বাতিল, বদলে গেছে শাহজালালের চিত্র
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক