হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২০ মে ২০২৬, ১৪:০১আপডেট : ২০ মে ২০২৬, ১৪:০১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে ২৬ জনের মৃত্যু হলো। বুধবার দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত শিশুরা হলো– পিরোজপুরের মঠবাড়ীয়া এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে আলী আজগর (সাড়ে চার মাস) এবং পটুয়াখালীর রাহাত গাজীর ছেলে মুয়াজ (৩ মাস)।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলী আজগর ১৭ মে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মুয়াজ ১৮ মে ভর্তি হয়েছিল। তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় পরে হাসপাতালে আসে। তারপরও আমাদের চেষ্টা থাকে প্রতিটি রোগীকে সুস্থ করার।’

তিনি জানান, ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৩৪১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১৩৭ জন। মারা গেছে ২৬ জন। তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২০৪ শিশু।

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ