বর্ণাঢ্য সাজে খাগড়াছড়ি!

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ০২:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০২:৩৮

বর্ণাঢ্য সাজে খাগড়াছড়ি! কয়েকদিন পর পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বৈসাবি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি উদযাপনে বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।  এই উৎসব পালনকে কেন্দ্র করে প্রতিটি পাহাড়ি গ্রাম সেজেছে নতুন সাজে। পরিষ্কার করা হয়েছে ঘরবাড়ি ও প্রার্থনালয়সহ চারপাশ। উৎসবে মাততে প্রস্তুত সবাই।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের বৈষু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং ও চাকমা সম্প্রদায়ের বিঝু শব্দের আধ্যাক্ষর নিয়ে বৈসাবি নামক শব্দটি গঠিত। প্রতি বছরের ন্যায় এবছরো পহেলা বৈশাখ উদযাপন করার লক্ষ্যে প্রত্যেক পাহাড়ি সম্প্রদায় ঐতিহ্যবাহী নাচ, গান, খেলাধুলাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সংগঠন ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসুচী শুরু করলেও মূলত ১ লা বৈশাখের আগের ও পরের দিন মিলিয়ে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায় তিনদিন আর মারমা সম্প্রদায় চারদিনব্যাপী উৎসব পালন  করে থাকে।
সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু বলেন চাকমারা প্রথম দিন ফুল বিঝু পালন করে।  এদিন চাকমা জনগোষ্ঠী নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরন করে নেয়। দ্বিতীয় দিন অর্থ্যাৎ নতুন বছরের প্রথম দিন মুল বিঝু পালন করে। এদিন তারা উন্নত মানের খাবার রান্না করে এবং অভ্যাগত অতিথিদের মাঝে পরিবেশন করে এবং তৃতীয় দিন গইজ্জা-পইজ্জা পালন করে থাকে অর্থ্যাৎ এদিন তারা আনন্দ-বিনোদন ও খেলাধুলার পাশাপাশি বিশ্রাম করে থাকে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন মারমা জনগোষ্ঠী পার্বত্য চট্রগ্রামে দ্বিতীয় সংখ্যাগরিষ্ট সম্প্রদায়। তিনি বলেন মারমারা চার দিন ধরে সাংগ্রাইং উৎসব পালন করে থাকে। প্রথম দিন তারা সাংগ্রাইং অর্থ্যাৎ বাড়ি-ঘর ও ধর্মালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল ও সবুজ গাছপালা দিয়ে সাজায়। বিহারে গিয়ে পুঁজা-অর্চনা করে। দ্বিতীয় দিন তারা আক্যা  পালন করে অর্থ্যাৎ পুঁজা-অর্চনা করে থাকে এবং এই সময় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা চলমান থাকে। তৃতীয় দিন তারা আতাদা অর্থ্যাৎ নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি অংশ হিসেবে পাঁচন রান্না করে, সবাই মিলে -মিশে খাওয়া-দাওয়া করে এবং ‘ধ’ খেলা, কাঞ্চি, মাগ্রম খেলাসহ নানা খেলা খেলে। চতুর্থ দিন তারা আফিয়াং অর্থ্যাৎ পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন ত্রিপুরা জনগোষ্ঠী তিন দিন ধরে নব বর্ষ পালন করে। প্রথম দিন তারা হাড়ি বৈসু পালন করে, অর্থ্যাৎ ঘর-বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান পরিষ্কার করে, বৃদ্ধ লোকজনকে গোসল করায়। পূজা-অর্চনা করে। দিত্বীয় দিন তারা বৈসুমা উদযাপন করে। অর্থ্যাৎ দ্বিতীয় দিন তারা সু-স্বাদু খাবার তৈরি ও অতিথিদের পরিবেশন করার পাশাপাশি গৃহপালিত পশুপাখিদের ও খাবার পরিবেশন করা হয়। এছাড়া তৃতীয় দিন তারা ‘বিচি-কাতাল’ অর্থ্যাৎ নতুন বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায় দিয়ে থাকে। এই দিনেও ত্রিপুরা লোকজন মন্দিরে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে প্রার্থনা করে। তিনি আরো বলেন পাহাড়ে  নব বর্ষ বরণকে শুধু সামাজিক উৎসব নয়, এটি ধর্মীয় উৎসবও। এই উৎসব সার্বজনীন। তিনি সকল সম্প্রদায়ের লোকজনকে ভেদাভেদ ভুলে কাজ করতে এবং  দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার আহবান করেন।

বৈসাবি উদযাপন করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা প্রশাসন, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, মারমা উন্নয়ন সংসদ, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদসহ শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নানা কর্মসুচির আয়োজন করেছে। এসব অনুষ্ঠান নতুন বছরের আগের  ও পরের দিন অনুষ্ঠিত হবে। স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে পর্যটকেরাও এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম