জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতক এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কমলগঞ্জ থানার ওসি মো. বদরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত নবজাতক লাশটির পরিচয় শনাক্ত হয়নি। আমাদের একটি টিম ওই বাগানে লাশ শনাক্তের জন্য কাজ করছে। গত শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর একদল কিশোর লাকড়ি কুড়াতে চা বাগানের ১৬ নম্বর বাজার টিলা প্লানটেশন এলাকায় প্রবেশ করে। সেখানে তারা নতুন করে মাটি ভরাট করা এক জায়গায় লাল কাপড় দেখতে পায়। এসময় কৌতূহলী হয়ে তারা কাপড় ধরে টান দিলে নবজাতকের লাশ বের হয়ে আসে।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মো. আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে নবজাতকের লাশ উদ্ধার করেন।
/এমও/টিএন/
আপ-এমপি








