মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  

নওগাঁ প্রতিনিধি
২১ মে ২০২৬, ১৬:২২ আপডেট : ২১ মে ২০২৬, ১৬:২২

নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০); একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

ওসি জাকারিয়া বলেন, ‘সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষিকাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।’

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: মারি ফেলার বুদ্ধি করছে’
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম