মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আরেক বাসের ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৬, ০১:১৯ আপডেট : ২৭ মে ২০২৬, ০১:১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগরের কামারখোলা ব্রিজের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী রাইদা পরিবহনের একটি চলন্ত বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় গোল্ডেন পরিবহনের আরেকটি বাস। এ ঘটনায় কমপক্ষে ছয় জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বাসের ভেতরে আটকে পড়েন আরও দুই যাত্রী।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ​দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর আটকে পড়া এবং আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি