শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি
০২ জুন ২০২৬, ১৩:৪৩ আপডেট : ০২ জুন ২০২৬, ১৩:৪৩

শরীয়তপুর সদর উপজেলায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সোমবার দুপুরে এ ঘটনার পর রাতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত হাসান বিরুদ্ধে রাতে পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন শিশুটির বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশুটি। সে সময় তাকে নিয়ে পুকুরে নেমে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ। শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে পুকুরপাড়ে থাকা দুজন কিশোরী ঘটনাটি শিশুটির মাকে জানায়। তখন শিশুটির মায়ের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে হাসান মোল্লাকে আটক করেন। একটি ঘরে তাকে আটকে রেখে বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন গ্রামবাসী।

খবর পেয়ে বুড়িরহাট পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য হাসানকে থানায় আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা চলে যান। থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে মামলা করেন শিশুটির বাবা।

পুলিশ জানায়, ওই মামলায় হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।

পালং মডেল থানার ওসি জানান, অভিযুক্ত বৃদ্ধকে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি