মেহেরপুর সীমান্ত থেকে ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১২:৩৫আপডেট : ০৭ জুন ২০২৬, ১২:৩৫

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে অবৈধভাবে ঠেলে দেওয়া ছয় ব্যক্তিকে সেখানে দেখা যাচ্ছে না। বিজিবি জানিয়েছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

রবিবার বেলা ১২টার দিকে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিরোধ করে। পরে গভীর রাতে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।

বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে শিশু ও নারীকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রবিবার রাত ৩টার দিকে বিএসএফ তাদের কাটাতারে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বর্তমানে মেহেরপুর জেলার ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও সীমান্তবাসী পাহারা দিচ্ছেন। রাত জেগে বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন সীমান্তবাসী।

/এমএএ/
সম্পর্কিত
পুশইন ইস্যুতে উত্তপ্ত সীমান্ত: কী বার্তা দিতে চায় ভারত
চাঁপাইনবাবগঞ্জে পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন
মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী
সর্বশেষ খবর
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট