রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৩:০৬আপডেট : ০৭ জুন ২০২৬, ১৩:০৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন) রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে বিথীর স্বামী আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৬ জুন) তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশ জানায়, আল আমিন ও বিথী দম্পতি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলির একটি বাসায় থাকতেন। শুক্রবার রাতে ওই বাসা থেকে বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

এ ঘটনায় বিথীর বাবা ইলিয়াস বেপারী বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার মামলা করেছেন। এতে স্বামী আল আমিনসহ তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বিথীর বাবা উল্লেখ করেন, সাত বছর আগে আল আমিন ও বিথীর বিয়ে হয়। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকেই আল আমিন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার যৌতুকের টাকা দাবিতে বিথীকে মারধর করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে বিথী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি মাহবুবুর রহমান আরও জানান, অভিযুক্ত স্বামীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেফতার
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক