আশুলিয়ায় অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার

সাভার প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৯:২০আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৯:২৪

অপহরণ আশুলিয়ার কাঠগড়া এলাকায় অপহরণের একদিন পর সুমাইয়া নামে দেড় বছরের এক শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়মনসিংহের সদর এলাকার স্টেশন রোডের খাজা গেস্ট হাউজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রবিবার বিকেলে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।
শিশুটির বাবা শুকুর আলী ও পুলিশ জানায়, রবিবার বিকেলে আশুলিয়ার কাঁঠগড়ার দূর্গাপুর এলাকায় শিশু সুমাইয়াকে পাশের রুমের ভাড়াটিয়া রাসেল কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারী শিশুর বাবার মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রবিবার রাতে অপহৃতের বাবা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার দুপুরে ময়মনসিংহের একটি খাবার হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করে। অপহরণকারীরা এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহরণকারী রাসেল গাইবান্ধার পলাশবাড়ী থানার ইদ্রিস আলীর ছেলে। তিনি ও তার স্ত্রী আশুলিয়ায় টাক্সউন পোশাক কারখানায় চাকরি করতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করে। অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম