কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক

যশোর প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ০৩:৩১আপডেট : ২৬ জুন ২০২৬, ০৩:৩১

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় আত্মসমর্পণকারী চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন ও তার স্ত্রী ফারহানা ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম আসামিদের জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। আসামি জসিম উদ্দিন ও তার স্ত্রী ফারহানা ইসলাম যশোরের চৌগাছা উপজেলার জামতলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি আসাদুজ্জামান খান সেলিম।

মামলার অভিযোগে জানা যায়, জসিম উদ্দিন ২০০২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীকালে ২০১২ সালের ১৮ ডিসেম্বর তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি লাভ করেন।

চাকরিরত অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার প্রমাণ পাওয়ায় ২০১৮ সালের ১৮ মে তাকে পুলিশ বিভাগ থেকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এলে ২০১৯ সালের ১০ জুলাই জসিম উদ্দিন ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ চেয়ে পৃথক নোটিশ দেওয়া হয়।

দুদকের তদন্তে জানা যায়, জসিম উদ্দিনের নামে ১০ লাখ ৬৩ হাজার ২৩৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং তার স্ত্রী ফারহানা ইসলামের নামে ১ কোটি ৩১ লাখ ১ হাজার ৭৯০ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। দুজনের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২৩ টাকা। এর বিপরীতে দোকান ভাড়া থেকে বৈধভাবে অর্জিত মাত্র ৬ লাখ টাকার উৎসের প্রমাণ পাওয়া যায়। ফলে জসিম উদ্দিন ও তার স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ২৩ টাকা।

এ ঘটনায় ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন তাদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ২০২১ সালের ২১ মার্চ জসিম উদ্দিন ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তাদের পলাতক দেখানো হয়েছিল।

পরে আদালত মামলার অভিযোগ গঠন শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার জসিম দম্পতি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুন, ২০২৬)
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন