গোয়ালঘরে আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ০৮:৫৫ আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:৫৫

মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে দুটি গরু মারা গেছে। এ ঘটনায় গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি পাশের বসতঘরেরও আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রবিবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান মোড়ল জানান, তার স্থায়ী বাড়ি শিবচর উপজেলার চরজানাজাত এলাকায়। কয়েক বছর আগে তার বাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ায়  বর্তমানে তিনি বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে বসবাস করছেন। রাতে গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি আগুনের তাপে পাশের বসতঘরও আংশিক ক্ষতি হয়।

তিনি আরও জানান, মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় কাজিরসূরা দরবার শরীফের পীর সাইদুর রহমান আল সুরুজী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, রাতে কাজিরসুরার আগুনের কোনও খবর তিনি পাননি।

/এমএএ/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি