টাঙ্গাইলে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ০৯:২৭আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:২৭
টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ আট জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড, অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হজরত আলী (৫০)।
আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদী হয়ে ওইদিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এস আই (নিরস্ত্র) রেহানুল ইসলাম ২০২২ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার শেষে এজাহার নামীয় আট জন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী বাদে অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।
 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল