পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ০৯:৫২আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:৫২

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সজীব আলীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতার সজীব আলী রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, সজীব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ জানায়, গত ২১ জুন দিবাগত রাত পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলসপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগানসহ মিছিল করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে জড়িতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।
এর ধারাবাহিকতায় গত ২৭ জুন দিবাগত রাত ৩টার দিকে সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাজিব শেখকে। গ্রেফতার রাজিব হলেন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি এলাকার বাসিন্দা মৃত আজিজুল শেখের ছেলে। একই দিন রাত সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর আহমেদ রাহাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাহাত হলেন বোয়ালিয়া থানার সপুরা এলাকার বাসিন্দা মো. আসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনই সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
যুবলীগ কর্মীর গলা কাটা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
‘তারা মুখে যা খুশি বলতে থাকুক’
‘তারা মুখে যা খুশি বলতে থাকুক’
চাঁদপুরের বাজারে কেন বাড়ছে ইলিশের দাম
চাঁদপুরের বাজারে কেন বাড়ছে ইলিশের দাম
‘ডার্ক হর্স’ হয়ে ব্রাজিলের বিপক্ষে জিততে চায় জাপান 
‘ডার্ক হর্স’ হয়ে ব্রাজিলের বিপক্ষে জিততে চায় জাপান 
খেলা দেখতে গিয়ে যে মার্কিন সসের প্রেমে পড়েছেন ফুটবলপ্রেমীরা
খেলা দেখতে গিয়ে যে মার্কিন সসের প্রেমে পড়েছেন ফুটবলপ্রেমীরা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ