জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

বগুড়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ২০:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২১:০২

বগুড়ার সারিয়াকান্দিতে জমির মালিকানা নিয়ে দু পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত এবং কমপক্ষে আট জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটে। দুপুরে লিটন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে।  সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত লিটন সাকিদার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি মণ্ডলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জমির মালিকানা নিয়ে একই গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা আছে।

শুক্রবার বেলা ১০টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে উভয়পক্ষের লিটন সাকিদার, মুহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ সাকিদার (৩২), তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামাণিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে লিটন সাকিদার, রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে লিটন সাকিদার মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের গ্রেফতার করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
দেড় হাজার কোটি টাকা গেলো কোথায়, আরও ২ হাজার কোটির প্রকল্প
সারিয়াকান্দি নদী বন্দরের সীমানা নির্ধারণ, সংরক্ষক বিআইডব্লিউটিএ
সর্বশেষ খবর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ