চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১৯:৪৪ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২০:০০

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের যমুনার দুর্গম পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম সারিয়াকান্দি থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এরই মধ্যে ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার আসামিরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে নান্টু সরকার (৫৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৫৫), এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মোসলেম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে নান্টুর মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীদের পিটুনিতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে মৃত্যু হয়।

নিহতের ভাই সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের সদস্য (মেম্বার) শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজারে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার লোকজন মোসলেম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। আমার ভাই শান্ত ও নিরীহ ছিলেন। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মোসলেম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে দুপুরে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ