আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২৬, ১৬:০০ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৬:০০

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের কর্মকর্তাসহ তিন জন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

​আহতরা হলেন- সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও সোর্স মাসুম।

গ্রেফতার দুজন হলেন- সাগর ও তার ভাই সজল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামি সাগরকে গ্রেফতার করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন এসআই সুরুজ্জামানসহ পুলিশ সদস্যরা। পুলিশ সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় পৌছলে আসমি সাগর টের পেয়ে যান। পরে সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপে পুলিশসহ চার জন গুরুতর আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি ধরতে গেলে পুলিশের উপরে হামলা চালানো হয়। এতে দুজন পুলিশ আহত হয়েছেন। অভিযুক্তরা পালাতে পারেনি, তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘এ ঘটনায় পুলিশের এসআই সুরুজ্জামান ও কনস্টেবল শাহীন আহত হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ