ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি 
০৮ জুলাই ২০২৬, ১২:২২আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:২২
কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
 
নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন। তিনি নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কুমিল্লা কোতয়ারি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।’
 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত
আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত
মেসি-মিসর কোচের উত্তপ্ত বাক্যবিনিময়, ‘বর্ণবাদ-বিরোধী’ ইশারার ভিডিও ভাইরাল
মেসি-মিসর কোচের উত্তপ্ত বাক্যবিনিময়, ‘বর্ণবাদ-বিরোধী’ ইশারার ভিডিও ভাইরাল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেফতার
সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা
সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা
সর্বাধিক পঠিত
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে