আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০২৬, ১৩:২৫ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৩:২৫

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। জানা গেছে, বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত এনসিপি নেতার নাম ফায়াজ তাজরিয়ান (২৬)। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তার বাবা হাকিম উদ্দিন হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরীর অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তার।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে সড়কবাতি না জ্বলার কারণে উড়ালসড়কে ঘুটঘুটে অন্ধকার ছিল। এর মধ্যেই উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দেখতে পাননি ফায়াজ। ফলে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ দিবাগত রাত ২টার দিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দফতর সম্পাদক রিদুয়ান হৃদয় বুধবার বলেন, ‘মোটরসাইকেলে করে বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছিলেন তাজরিয়ান। রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। যার কারণে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি ফায়াজ দেখতে পাননি।’

হাটহাজারীর গ্রামের বাড়িতে আজ ফায়াজকে দাফন করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ
পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসাশিক্ষকের
সর্বশেষ খবর
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’
‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ