খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১৮:৩৯আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮:৩৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী শাহেরা খাতুন স্ত্রী (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতির শান্তিপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।

মৃতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে ফজর আলী নামক পাশের বাড়ির এক ব্যাক্তি মালেক মিয়ার ঘরের বারান্দায় অটো চার্জ করতেন। রাতভর চার্জ শেষে জানালার গ্রিলের সঙ্গে মাল্টিপ্লাগ ঝুলিয়ে অটো নিয়ে চলে যান। শুক্রবার দুপুরের দিকে মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবদুল মালেককে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। শাহেরার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তার আসরাফ উদ্দিন নিশ্চিত করেছেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেত আইনি কার্যক্রম চলছে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার