চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ২০:২১আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০:২১

চলতি বছরের শুরু থেকে ১০ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র নিয়েছেন ৯৪৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১১০ জন।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. মো. আক্তারুজ্জামান জানান, চলতি বছরের শুরু থেকে ১০ জুলাই পর্যন্ত এ হাসপাতালে ১৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে ১৫৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। বর্তমানে এ হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, ‘৫শ বেডের এ হাসপাতালে রোগী থাকে প্রায় ১৫শ। এত রোগীর ভিড়ে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট করা হয়নি। মেডিসিন ওয়ার্ডগুলোতেই এক পাশে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন বলেন, ‘এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ হাজার ৮৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৮০, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৯, বাগেরহাটে ৩৭৩, সাতক্ষীরা জেলায় ৪, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩, যশোরে ১২৬, ঝিনাইদহে ১৩, নড়াইলে ৭৭, কুষ্টিয়ায় ৩৪ ও মেহেরপুরে ৩৫ জন। চুয়াডাঙ্গায় কোনও ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

১০ জুলাই নতুন কোনও রোগী ভর্তি হয়নি। ৯ জুলাই ২২ জন নতুন রোগী ভর্তি হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুজনের, একদিনে হাসপাতালে ভর্তি ১৯০
ডেঙ্গুর এনএস১ পরীক্ষা ডিসেম্বর পর্যন্ত ফ্রি 
ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়ে প্রস্তুতি, হামকে আটকে ফেলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাজধানীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন: গণধোলাইয়ের পর যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন: গণধোলাইয়ের পর যুবক গ্রেফতার
১০৫ বছরের লড়াইয়ে এগিয়ে স্পেন, এবার কি ইতিহাস বদলাবে? 
১০৫ বছরের লড়াইয়ে এগিয়ে স্পেন, এবার কি ইতিহাস বদলাবে? 
চাল-ডাল কেনাই বন্ধ হয়ে গেছে, এনজিওর কিস্তি কীভাবে দেবো
চাল-ডাল কেনাই বন্ধ হয়ে গেছে, এনজিওর কিস্তি কীভাবে দেবো
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি