কালীগঞ্জের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ০৩:১২আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০৩:১৪

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধী, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত যারা শপথ নিয়েছেন তারা হলেন, মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস। সাধারণ কাউন্সিলররা হচ্ছেন, তুহিঙ্গির আলম তপন, ফাইজুর রহমান চুন্নু, আশরাফুল ইসলাম মিঠু,তোরাব হোসেন, আশরাফুল আলম আশরাফ, আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, রেজাউল ইসলাম রেজা, মার্জেদ আলী।
এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে সুফিয়া বেগম, শাহাজান পারভিন ঝুমুর ও আঞ্জুমারা বেগম শপথ নিয়েছেন।
এনকে/এমএসএম  /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম