ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে।
জেলা ও উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, ভোলা থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠান হয়। এর মধ্যে ছিলো মঙ্গল শোভাযাত্রা, নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বাঙালির চিরাচরিত সব ঐতিহ্যের অনুষ্ঠান।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের বটমূলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলাতেও বর্ষবরণ ও পহেলা বৈশাখের নানা অনুষ্ঠান হয়েছে।
/এমও/এমএসএম/








