তদন্তে গিয়ে অভিযুক্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

নোয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ০৬:২৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৬:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি এবং হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে যায় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলা করে। হামলায় ওসি (তদন্ত)-সহ ৫ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনেস্টবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ, ড্রাইভার ইছাক শেখ।

আটককৃতরা হলেন, ঘটনায় জড়িত বিবাদী ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লা (৭০), আবু সুফিয়ান (২৮), বোবা জাবের (৪৫)।

পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার। অভিযোগ পেয়ে ওসি (তদন্ত)-সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্তে যায়। এ সময় দু’পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোন দিয়ে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ভাঙচুর করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জিজ্ঞেস করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে পুলিশের ওই ৫ সদস্য আহত হন। পরে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএএম/
সম্পর্কিত
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ১১ তলা ভবনের গেটে গুলি
এক জেলায় ‌মাসে ‘ট্রাফিক পুলিশের’ নামে ৩০ লাখ টাকা চাঁদা আদায়
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর লিজের জমি দখল করলেন বিএনপি নেতারা
সর্বশেষ খবর
আমি মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
আমি মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার