মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ আগস্ট ২০২৬, ১০:১৭আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:১৭

একসময় ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। তৃণমূলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলা পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ—রাষ্ট্রপতি। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলাফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। কোথাও আনন্দ মিছিল, কোথাও স্লোগান ও উল্লাস—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

স্থানীয়দের অনেকে বলছেন, যে মানুষটি কয়েক দশক আগে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই মির্জা ফখরুলই আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন। তার এই রাজনৈতিক উত্থানকে ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা।

তৃণমূলের রাজনীতি দিয়ে শুরু হওয়া মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা দীর্ঘ ও ঘটনাবহুল। জেলা বিএনপির নেতৃত্ব, সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন, এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব—ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর এবার দেশের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ভোট শেষে গণনা করে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

/আইএএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তি
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তি
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ