যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ২০:১৬আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২০:১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন। কারণ তার দৃষ্টিতে এই নির্বাচন ছিল একটি অর্থহীন এবং প্রহসনের প্রক্রিয়া। ভোট না দেওয়ার তিনটি কারণ উল্লেখ করেছেন। এজন্য ভোট দিতে যাননি বলে জানিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর যোগাযোগ করা হলে নির্বাচনে অংশ না নেওয়ার তিনটি কারণ বাংলা ট্রিবিউনকে জানান রুমিন ফারহানা।  

তিনি বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনও নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা আগে থেকেই সবার জানা ছিল। তাহলে এটাকে ভোট কেন বলবো। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়। এই ভোটে অংশ নেওয়ার কোনও মানে নেই।’

নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকা

রুমিন ফারহানার ভাষ্যমতে, যে নির্বাচনে কোনও অনিশ্চয়তা থাকে না, তাকে প্রকৃত নির্বাচন বলা যায় না। এই ভোটের ফলাফল কী হতে যাচ্ছে তা সবার জানা ছিল, তাই এটিকে তিনি নির্বাচন না বলে মনোনয়ন বলে আখ্যায়িত করেছেন।

অরাজনৈতিক ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনীত না করা

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের যে আত্মত্যাগ ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সব দল মিলে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে না পারাকে তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখানো

তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল এটি। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপি তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি (সংবিধানের ৭০ অনুচ্ছেদ) সামনে এনে ভয় দেখিয়েছে। রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৬ সাল থেকে বিএনপি তাদের ‘ভিশন ২০৩০’ নিয়ে বড় বড় কথা বললেও এখন দলের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিলের ভয় দেখাচ্ছে, যা এই ভোটকে প্রহসনে পরিণত করেছে।

এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানাসহ মোট ছয় জন এমপি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

/এএম/ 
সম্পর্কিত
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
জমা তুলতেই হিমশিম চালকদের
জমা তুলতেই হিমশিম চালকদের
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা