রোগীর মৃত্যুতে রামেকে সংঘর্ষ, চলছে ইন্টার্নিদের কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ০২:৩১আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০২:৩২

রামেক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের জের ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তারা কেবল জরুরি বিভাগ ও গুরুত্বপূর্ণ অপারেশন ছাড়া আর কোনও চিকিৎসা সেবা দিচ্ছেন না। ইন্টার্নি চিকিৎসকরা বলছেন, তাদের পাঁচ দফা দাবি না মেনে নেওয়া পর‌্যন্ত কর্মবিরতি চলবে।
জানা যায়, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজপাড়া থানার ওসিসহ নেতৃবৃন্দ ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় ইর্ন্টানি চিকিৎসকদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুর ১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ঘটনার এক পর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ ইন্টার্নি চিকিৎসকরা জরুরি বিভাগে ভাঙচুর চালায়। মোশাররফ হোসেন খান (৬০) নামের এক রোগীর মৃত্যুতে এ ঘটনা ঘটে। তার বাড়ি বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায়।
মৃতের স্বজনরা জানান, মোশারারফ হোসেনকে নগরীর জমজম ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ওই সময় তিনি চিকিৎসক খালেকুজ্জামানের নেতৃত্বে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসকরা জানান, তার খাদ্যনালিতে পাথর ধরা পড়েছে। সেজন্য অপারেশন করতে হবে। সেখানে অপারেশন হয়। কিন্তু রোগীর অবস্থার অবনতি হলে ৯ এপ্রিল তাকে রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এখানেও সুস্থ্য না হওয়ায় চিকিৎসকরা মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
শুক্রবার রামেক হাসপাতাল থেকে ছুটি নিয়ে মোশাররফকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার স্বজনেরা। ওই সময় রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। রোগীর স্বজনেরা আবার তাকে দ্রুত হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত রোগীকে কর্ষণ নামে একটি ইনজেকশন দেন। এরপরেই রোগী মারা যান।
রামেক হাসপাতাল সূত্র জানায়, রোগীর মৃত্যুর পরে স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠে। ওই সময় কর্তব্যরত চিকিৎসক সুব্রত ও ইন্টার্নি চিকিৎসক আরিফকে লাঞ্ছিত করে তারা। মোশাররফের ছেলে বুলু ২ নম্বর ওয়ার্ডের জানালা ভাঙচুর করতে গেলে কাঁচে তার হাত কেটে যায়।
এদিকে লাঞ্ছিত হওয়ার ঘটনা ইন্টার্নি চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে ইন্টার্নি চিকিৎসকদের একটি দল এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তাদের সঙ্গেও চিকিৎসকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ সেখানে থেকে ইন্টার্নি চিকিৎসকদের সরিয়ে দেয়। ঘটনার কিছুক্ষণ পরে ইন্টার্নি চিকিৎসকরা আবার সেখানে ফিরে এসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে ও জরুরি বিভাগের জানালা ও কিছু যন্ত্রপাতি ভাঙচুর করে। পুলিশ দ্রুত ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইন্টার্নি চিকিৎসক হৃদয় অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিষয়টির প্রতিবাদ জানাচ্ছিলেন। ওই সময় পুলিশ তাদের এক ইন্টার্নি চিকিৎসককে মারপিট করে। এ ঘটনায় ওই পুলিশের শাস্তি দাবি করেন ইন্টার্নি চিকিৎসকরা।
রাজপাড়া থানা এসআই আবদুল খালেক বলেন, পুলিশের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকের কোনও হাতাহাতির ঘটনা ঘটেনি। ইন্টার্নি চিকিৎসকরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। পুলিশ  ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেল করেছে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে এবং তাকে প্রত্যাহার করতে হবে।  হাসপাতালে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। ইন্টার্নিদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা ও যে রোগীর মৃত্যু নিয়ে এ ঘটনা তাদের স্বজনদের ক্ষমা চাইতে হবে।
/এমএসএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম