গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০৩:৩২আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০৩:৩৫

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সিহাব আলী (২৫)। উপজেলার মাকরান্দা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে তিনি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম আবু ফরহাদ জানান, সিহাব  কয়েক বছর ধরে হিরোইন ও গাঁজায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতো।
রবিবার সকালে ঘরে বসে গাঁজা সেবনকালে তার মা তসলিমা বেগম পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দুপুরেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান