চতুর্থ ধাপে নীলফামারীতে ইউপি নির্বাচন ৭ মে

নীলফামারী প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ০৪:০৭আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ০৪:০৯

ইউপি নির্বাচন ২০১৬ চতুর্থ ধাপে আগামী ৭ মে নীলফামারীর ১৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডোমারে ১০টি ও কিশোরীগঞ্জ উপজেলাতে ৯টি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরেই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। এর আগে সোমবার ছিল ওই ১৯ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও চারজন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন ১০টি ইউনিয়নে ৫৮ জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ডোমার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুম আহমেদ, সোনারায় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ আজাদ, পাঙ্গামটুকপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী সিদ্দিকুর রহমান।

হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদের উম্মে সাফিহা এবং সাধারণ সদস্য পদে সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, জোড়াবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সুজন ইসলাম ও পাঙ্গামটকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শ্রী সুবাস বর্মণ।

আরও পড়তে পারেন: বিএনপি ও শফিক রেহমান  শফিক রেহমান বিষয়ে হাইপ্রোফাইল ব্রিফিং দেবে, এফবিআই-এর কাছে তথ্য চাইবে বিএনপি

এদিকে, কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম