ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনরায় ওই ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে বিভক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

রেলপথ অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস আশুগঞ্জ উপজেলার তালশহরে, পর্যটক এক্সপ্রেস ভৈরব স্টেশনে এবং মহানগর প্রভাতী দৌলতকান্দি স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আখাউড়া স্টেশনে, উপকূল এক্সপ্রেস কসবা স্টেশনে এবং কালনী এক্সপ্রেস আজমপুর স্টেশনে আটকে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল এই ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

স্থানীয়রা শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তবে দীর্ঘদিনেও তাদের দাবির বিষয়ে কোনো সমাধান হয়নি। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।

এ প্রস্তাবের পেছনে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
এক সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধে ভোগান্তি
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
সর্বশেষ খবর
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া মিসরের সেই কোচ বরখাস্ত 
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া মিসরের সেই কোচ বরখাস্ত 
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
ইত্যাদি দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল উধাও
ইত্যাদি দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল উধাও
সর্বাধিক পঠিত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে