দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিকেরা। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ও বিকালে ঠাকুরগাঁওয়ে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়া: দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকেরা। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সাংবাদিকেরা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়ে ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।
বক্তারা মানববন্ধনে বলেন, ইতোপূর্বে ঘটে যাওয়া সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়াতেই দিনদিন হামলার মাত্রা বাড়ছে। এসময় তারা চট্টগ্রামের ঘটনার দ্রুত বিচার দাবির পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর দাবি করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম পারভেজ, নতুন মাত্রার সম্পাদক আল-আমীন শাহীন ও স্থানীয় দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদ, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার দীপক চৌধূরী বাপ্পী, বাংলাভিশনের মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মোশাররফ হোসেন বেলাল, চ্যানেল নাইনের আল-মামুন, বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা পারসন আকবর হোসেন চুন্নু, জাগো নিউজের আজিজুল আলম সঞ্চয়, ফোকাস বাংলার লোকমান হোসেন, দৈনিক করতোয়ার শাহজাহান সাজু প্রমুখ।
ঠাকুরগাঁও: একই ঘটনায় বৃহষ্পতিবার বিকাল সাড়ে চারটায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে তীব্র রোদ উপেক্ষা করে দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, ঠাকুরগাঁও জেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আলোর কণ্ঠের সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ও দৈনিক করোতোয়া এবং ভোরের কাগজের জেলা প্রতিনিধি মনসুর আলী, সাবেক ক্রীড়া কর্মকর্তা ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু মহিউদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভীন রিকা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তানভির হাসান তানু, দৈনিক জনতার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম , রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র জেলা সভাপতি এসএ টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান মিঠু, দৈনিক সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সামসুজ্জোহা প্রমুখ।
এসময় জরুরি কাজে সমাবেশে উপস্থিত না থাকতে পারলেও টেলিফোনে সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি ৭১ টিভি’র জেলা প্রতিনিধি আবু তোরাব মানিক , প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু প্রমুখ।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তবিবুর রহমান মাসুম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহাবুব আলম।
মানববন্ধনের সময় বক্তারা বলেন, চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময়ে দুর্বৃত্তদের হাতে সাংবাদিকরা মারধর ও নির্যাতনের শিকার হওয়ায় ঠাকুরগাঁওয়ের সচেতন সাংবাদিক হিসেবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তারা দাবি করেন, দুর্বৃত্তরা যে দলের হোক তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে যাতে করে সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধাগ্রস্ত না হয়। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা যাতে এধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
/এমও/টিএন/
আরও পড়তে পারেন:
নওগাঁয় দেড় হাজার বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কার








