চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রবিবার গভীর রাতে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মধ্যম সরফভাটার হাজী মগদর আলী বাড়ি সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, সরফভাটা সৈয়দুরখীল দক্ষিণ পাড়ার মনিরুজ্জামনের ছেলে মো. মনজু (২৬) ও কাইন্দারকুল এলাকার বাদশা মিয়ার ছেলে মো. কাশেম (৩০)।
আরও পড়তে পারেন : নীলফামারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১১
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। নিহতরাও সন্ত্রাসী ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধীক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসামিদের আটকের চেষ্টা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/জেবি/








