চাঁপাইনবাবগঞ্জে গরমে ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ১৮:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৮:৪৬

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে অব্যাহত তীব্র তাপদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড গরমে স্বাভাবিক কাজকর্ম করতে হাঁপিয়ে ওঠছেন এই এলাকার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে থাকায় ঘর থেকে বের হচ্ছেন না তারা। তবে বাধ্য হয়েই রিকশা-ভ্যান নিয়ে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এদিকে, গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সর্দি, কাশি ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, মৌসুমী বায়ু প্রবাহ শুরু না হওয়া পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একটু স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টিপাত না হওয়ায় চারদিকে খাল-বিল নদীনালা শুকিয়ে চৌচির হয়ে আছে।
গত ৫ এপ্রিল বৃষ্টির পর হঠাৎ করে জেলার আবহাওয়ায় পরিবর্তন আসে এবং তাপমাত্রা বাড়তে থাকে। গত ৩ সপ্তাহ ধরে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ তাপমাত্রা। ভেপসা গরম ও তীব্র তাপদাহে কদর বেড়েছে সরবত, শসা, তরমুজ, ডাব ও আইসক্রিমের।
চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) জাকির হোসেন বলেন, প্রচণ্ড গরমে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এলাকায় ২৬ মেগাওয়াটের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ১৪ মেগাওয়াট।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম