ভোলায় সিটিসেল গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারছে না

ভোলা প্রতিনিধি
০১ মে ২০১৬, ১২:০১আপডেট : ০১ মে ২০১৬, ১২:১০

ভোলায় সিটিসেল গ্রাহকরা  বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারছে না

সিটিসেল-এর কোনও উদ্যোগ না থাকায় ভোলা জেলার গ্রাহকরা সরকার নির্দেশিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে পারছে না। জেলার বিভিন্ন স্থান থেকে জেলা সদরের সিটিসেলের ডিস্ট্রিবিউটর পয়েন্টে এসে গ্রাহকরা সিম রেজিস্ট্রেশন করতে না পেরে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে গ্রাহকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোলার লালমোহন মহিলা কলেজের সহকারি অধ্যাপক দিলরূবা জ্যাসমিন ও বাংলাদেশ মিরর এর স্টাফ রিপোর্টার মোকাম্মেল মিশু অভিযোগ করেন, তারা সিটিসেল মডেম ব্যবহার করেন। জেলার কোথাও সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের কোনও আউটলেট বা পয়েন্ট খুজে না পেয়ে তারা ভোলা শহরের মহাজন পট্টি এলাকায় সিটিসেলের ডিস্ট্রিবিউটর নাহিদুল ইসলাম এর অফিসে এসে যোগাযোগ করেন। তিনিও তাদের জানান, এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন হচ্ছে না।

আরও পড়তে পারেন : তৈরি হচ্ছে রাজধানীর ভবনগুলোর ডাটাবেজ: আতাউল হক

পরে ভোলার ডিস্ট্রিবিউটর নাহিদুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিদিন তার এখানে বহু লোক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে আসে। কিন্তু সিটিসেল কোম্পানি ভোলায় সিম রেজিস্ট্রেশনের কোনও ব্যবস্থা রাখেনি।

তিনি আরও জানান, ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় সিটিসেল এর টাওয়ারের বৈদ্যুতিক বিল না দেওয়ায় বিদ্যুত বিভাগ সংযোগ কেটে দিয়েছে। তাই সেখানকার গ্রাহকরা নেটওয়ার্ক না পেয়ে তার এখানে এসে ঝামেলা করে। এ ব্যাপারে সিটিসেল কর্মকর্তাদের জানিয়েও কোনও লাভ হচ্ছে না।

এই ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য বাংলা ট্রিবিউন প্রতিনিধি সিটিসেল কোম্পানির বরিশাল জোনের টিএসএম বাধন বিন জাহান এর সেল ফোনে (০১১৯৯৮৭৯৯৯৯) একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম