সুন্দরবন-৮ লঞ্চে অগ্নিকাণ্ড, লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

বরিশাল প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:৫৪

সুন্দরবন-৮ লঞ্চ

ঢাকা থেকে বরিশাল আসার পথে সুন্দরবন-৮ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় লঞ্চে সাড়ে ৬০০ যাত্রী ছিলেন। আগুনে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে লঞ্চে আগুন ধরে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কারও কোনও ক্ষতি হয়নি।

লঞ্চের কেরানি মো. সুজন জানান, লঞ্চটি বরিশালের কাছাকাছি পৌঁছালে যাত্রীরা কার্গো ডেক থেকে ধোঁয়া দেখতে পান। পরে ঢাকনা খুলে আগুন দেখা যায়। লঞ্চের স্টাফরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। 

আগুনে পোড়া পণ্য

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ডেকে থাকা মালামালের মধ্যে চার্জার ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্যবসায়ীরা সকালে ছুটে আসেন। বরিশাল নগরীর গির্জা মহল্লার লঙ্কা করপোরেশনের মালিক সুনীল সাহা জানান, তাদের লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স মালামালের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। চক বাজারের লাভলী স্টোর্সের সাড়ে তিন লাখ টাকার কাপড় নষ্ট হয়েছে। জগন্নাথ ক্লোথ স্টোর্সের সাড়ে ৬ লাখ টাকার কাপড় ও এল ওয়াচ স্টোরের দেড়লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

আগুনে পোড়া পণ্য

লঞ্চটি শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, তাদের এক সদস্য এ লঞ্চে যাত্রী হিসেবে ছিলেন। তার সাহসিকতায় লঞ্চের যাত্রীদের সহায়তায় আগুন নেভানো হয়। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। পুরো বিষয়টি সম্পর্কে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।

সুন্দরবন নেভিগেশনের মালিক এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমানের দাবি, দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

তবে যাত্রীবাহী নৌযানে এ ধরনের দাহ্য মালামাল পরিবহনের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা সত্বেও স্বল্প সময়ে ও স্বল্প ভাড়ায় মালামাল পরিবহনের সহজ কোনও ব্যবস্থা নেই। বুকিংয়ের আগে তা দেখার সুযোগও থাকে না।  

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় মন্দিরের সেবায়েতকে কুপিয়ে আহত

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম