চরফ্যাশনে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৭:৪১আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:৪৩

ভোলা ভোলার চরফ্যাশনে শতবর্ষী বৃদ্ধ মনোহর আলী সিকদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  এসময় হত্যার কাজে ব্যবহৃত ব্লেড জব্দ করা হয়েছে।  সোমবার সকালে চরফ্যাশন উপজেলার  দক্ষিণ চরমানিকায় নিজ বাড়ি থেকে  তার লাশ উদ্ধার  করা হয়। এঘটনায় পুলিশ নিহতের ছেলে রফিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রফিকুল ইসলাম ও তার স্ত্রী রোকেয়া বেগম জানান, ঘুম থেকে তারা জেগে বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান,  রবিবার   রাতের কোনও এক সময় নিজ ঘরের বিছানায় কেউ ব্লেড দিয়ে মনোহর আলীকে গলাকেটে তাক হত্যা করেছে। হত্যায় ব্যবহৃত ব্লেড জব্দ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে রফিকুলকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

 আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম