বরিশালে অটোচালককে মারধরের ঘটনায় এএসআই ক্লোজড

বরিশাল প্রতিনিধি
১৩ মে ২০১৬, ০০:৫২আপডেট : ১৩ মে ২০১৬, ০০:৫২

বরিশালঅটোচালককে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত এএসআই রিয়াদ হাসানকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট থানার সহকারি কমিশনার (এসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার ঝালকাঠির নলছিটি উপজেলার কাচারিবাড়ি এলাকায় বরিশাল-ঝালকাঠি সড়কের পাশে অটোরিকশা রেখে চালক খলিলুর রহমান বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় এএসআই রিয়াদ হাসান বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি ট্রাক আসায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে নেমে এএসআই রিয়াদ হাসান জানতে চান কেন সড়কের পাশে অটোরিকশাটি রাখা হয়েছে। এ সময় চালক খলিলুর রহমান অটোটি সাইড করে রাখা আছে বিষয়টি জানালে ক্ষুব্ধ এএসআই রিয়াদ তাকে হাতকড়া দিয়ে বেধড়ক মারধর করেন। অটোচালক গুরুতর আহত হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রিয়াদ হাসানকে আটক রেখে সড়কটি অবরোধ করেন।  

খবর পেয়ে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার সার্কেল এমএম মাহামুদ হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রিয়াদ হাসান ওই অটোচালকের চিকিৎসা খরচ বাবদ এক হাজার টাকা জরিমানা দিলে আধাঘণ্টা পর জনতা অবরোধ তুলে নেন।

সংশ্লিষ্ট থানার সহকারি কমিশনার (এসি) আব্দুর রব জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য উপর মহলে সুপারিশ করা হবে।

আরও পড়ুন: গাইবান্ধায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ২৬

/জেবি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম