ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘বাংলা ট্রিবিউন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের কুমারপট্টিতে জয়নাল মার্কেটে ঝালকাঠি রিপোটার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা ট্রিবিউন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, সূর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দীন হিমু, সিনিয়র সাংবাদিক পলাশ রায়, জেলা জাসদ সভাপতি সুমকল ওঝা দোলন।
বক্তব্য রাখেন, সাংবাদিক রতন আচার্য্য, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম রাজ্জাক পিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রুবেল, সাংবাদিক মো. খাইরুল ইসলাম, শহর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, তরিকুল ইসলাম অপু প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, অনেক সংবাদপত্রের ভিড়েও বাংলা ট্রিবিউন পাঠকের কাছে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘কম কথায় সব কথা’ শ্লোগান সত্যিই অর্থবহ করে। কম লেখার মধ্যে আসল সত্যি কথাটা লিখতে পারা কঠিন কাজ। বাংলা ট্রিবিউন সেই কাজই সফলভাবে করে যাচ্ছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের ‘বাংলা ট্রিবিউন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা উপহার দেওয়া হয়।
বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, ঝালকাঠি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যাপক এসএম শাহজাহান, চেম্বার অব কর্মাস সভাপতি মাহবুব হোসেন, কাউন্সিলর রেজাউল করিম জাকির, নাসিমা কামাল, তরুন কর্মকার, হাফিজ আল মাহমুদ, রফিকুল ইসলাম, রমজানকাঠি কারিগরী কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় ছাত্রসমাজ জেলা সভাপতি আশরাফুর রহমান শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলম আমিন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, মাইনুল ইসলাম, ঝালকাঠি সরকারি কলেজ সভাপতি তরিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক আতিকুল রহমান হৃদয়।
/বিটি/আপ-এআর/








