শেবাচিম’র ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২২:৩২আপডেট : ১৯ মে ২০১৬, ২২:৩৪

বরিশাল কর্মবিরতি প্রত্যাহার করে বৃহস্পতিবার বিকালে কাজে যোগ দিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি এদিন সকাল ১০টায় প্রত্যাহার হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা ডিউটি রোস্টার সমন্বয় করে বৃহস্পতিবার বিকাল থেকে কাজে যোগ দিয়েছেন।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন জানান, চিকিৎসকদের ওপর হামলা, পুলিশের হাতে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনা, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা না থাকা, রোগীর স্বজনদের হাতে চিকিৎসকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা বারবার ঘটায় ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মবিরতির ডাক দেয়।

পরে হাসপাতাল প্রশাসন তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে হাসপাতালের ৫ম তলায় সার্জারি ইউনিটে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চিকিৎসক, পুলিশ সদস্য ও রোগীর স্বজনসহ ৭ জন আহত হয়।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে এক সহকারী রেজিস্ট্রারকে লাঞ্ছিত করে। যা নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান ফটকগুলোতে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে দোষী পুলিশ সদস্য এএসআই মহিউদ্দিনকে মৌখিকভাবে সাময়িক বরখাস্তের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরও ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেটে তালা দিয়ে হাসপাতালে বিক্ষোভ মিছিল করে, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়। কিন্তু ওই রাত থেকেই ইন্টার্নরা কর্মবিরতি পালন শুরু করে।

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম