বরিশালে অনুমোদনহীন হলি ড্রাগস ল্যাবরেটরিজের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ হওয়া ওষুধের বর্তমান বাজার দাম ১৫ লাখ টাকা। এ সময় ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কোম্পানির বিক্রয় কেন্দ্রের ইনচার্জ রিয়াজুল ইসলাম, স্টোর কিপার মো. মিরাজ ও ক্যাশিয়ার নজরুল ইসলাম।
রবিবার সকালে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দ্বিতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকালে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে রিয়াজুল ইসলামকে ১০ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অন্য দু’জনকে ছেড়ে দেওয়া হয়।
ওষুধ তত্ত্বাবধায়ক অফিসের পরিদর্শক বিথী রানী মণ্ডল বলেন, অনেক আগেই হলি ড্রাগস ল্যাবরেটরিজের লাইসেন্স বাতিল করা হলেও তারা ওষুধ তৈরি করে গ্রাম এলাকায় সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধসহ ৩ জনকে আটক করে।
আরও পড়ুন: থানচিতে হেলিকপ্টারে পাঠানো হয়েছে চাল
/এসএনএইচ/টিএন/আপ-এনএস/








