পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রাঘাতে এক মাদ্রাসাছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেতমোড় গ্রামের বাসিন্দা খায়রুল হোসেন (১৩) ও তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের সুমী আক্তার (৩০)।
বেতমোড় রাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়র হোসেন জানান, খায়রুল হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র দুপুরে বৃষ্টিতে মাঠে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে সে ঘটনা স্থলেই মারা যায়।
তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান,সুমী আক্তার দুপুরে বৃষ্টির সময় ঘরের বাইরে যায়। এসময় বজ্রপাত হলে সে ঘটনাস্থলে মারা যায়।
আরও পড়ুন: চাচির বিরুদ্ধে ভাতিজাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
/এআর/








