ভোলায় হরিণ শিকারিদের হামলায় বন কর্মকর্তাসহ ৬ বন প্রহরী আহত

ভোলা প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ০১:৪০আপডেট : ০৯ জুন ২০১৬, ০৮:২৬

ভোলায় হরিণ শিকারিদের হামলায় বন কর্মকর্তাসহ ৬ বন প্রহরী আহত ভোলার মনপুরায় হরিণ শিকারিদের হামলায় বন বিভাগের বিট কর্মকর্তাসহ ৬ বন প্রহরী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মনপুরার হাজিরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের রিজিরখালে বনবিভাগের কর্মীরা হরিণ শিকারিদের ধরতে গেলে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হরিণ শিকারিদের আটক করতে না পারলেও একটি হরিণের মাথা উদ্ধার করে বন বিভাগের কর্মীরা ।
শিকারিদের হামলায় আহতরা হলেন- বন প্রহরী শাহাবুদ্দিন (২৫), বাহাদুর (৩৪), মাসুদ পারভেজ (২৮), মশিউর রহমান (২৮), পারভেজ (২৫) ও বিট কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।
আহত বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বন প্রহরীরা হাজিরহাট ইউনিয়নের রিজিরখালে হরিণ শিকারিদের ধরতে যায়। একপর্যায়ে হরিণ শিকারিদের একজনকে হরিণের মাথাসহ আটক করে বনবিভাগের বন প্রহরীরা। পরে আটককৃত শিকারিকে ছাড়িয়ে নিতে বন প্রহরীদের ওপর হামলা চালায় সংঘবদ্ধ হরিণ শিকারি চক্র। এতে তিনিসহ ৬ বন প্রহরী আহত হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করবেন বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, বাগেরহাট জেলার ফকিরহাটের একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত হরিণ শিকার করে দেশের বিভিন্ন অঞ্চলে মাংস পাচার করে ।

আরও পড়ুন: বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত কাউসার ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন!

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম