খালেদা জিয়া হতাশাগ্রস্ত: তোফায়েল

ভোলা প্রতিনিধি
১০ জুন ২০১৬, ১৪:৫৯আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:৫৯

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে শিষ্টাচার নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সারা বিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করছে, ঠিক তখন বিএনপি নেত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে অসম্মান করছেন। এর কারণ তিনি হতাশাগ্রস্ত।
শুক্রবার ভোলা শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব বলেন।
তোফায়েল আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার শিষ্টাচার নিয়ে কথা বলা উচিত। তিনি (খালেদা) নির্বাচন না করে আজ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ভালো প্রার্থীও দিতে পারেনি। কারণ নেতাকর্মীরা দলে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা বলছে আগামী দিনগুলোতে যে সব দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই বিএনপি-জামায়েত টার্গেট কিলিং করে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতে চায়।
ভোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মো. মনিরুজ্জামান প্রমুখ।

/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম