খালেদা জিয়া গুপ্ত হত্যাকারী জঙ্গিদের সমর্থন দিচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৬:১৩আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:১৪

তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গুপ্ত হত্যার ব্যাপারে আওয়ামী লীগকে দোষারোপ করে জঙ্গিদেরকে সমর্থন দিচ্ছেন। মন্ত্রী বলেন, এসব হত্যার ঘটনায় যারাই ধরা পড়ছে তাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।

শনিবার বেলা ১১টায়  জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ২০১৩ এবং ২০১৪ সালে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা পরাজিত হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারাই গুপ্ত হত্যার পথ বেছে নিয়ে টার্গেট কিলিং মিশনে পুরহিত, ধর্ম যাজক ও বিদেশি নাগরিকদের হত্যা করেছে। 

জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামার, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

আরও পড়ুন:
গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক